বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বিদ্রোহের পর প্রিগোজিনের সঙ্গে দেখা করেছেন পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
বিদ্রোহের পর প্রিগোজিনের সঙ্গে দেখা করেছেন পুতিন


আন্তর্জাতিক ডেস্ক

গত মাসে ওয়াগনার গ্রুপের ব্যর্থ বিদ্রোহের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাড়াটে যোদ্ধাদলের নেতা ইভজেনি প্রিগোজিনের সঙ্গে দেখা করেছেন। রুশ ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। গত ২৯ জুন মস্কোতে পুতিন-প্রিগোজিনের সাক্ষাৎ হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মস্কোতে বৈঠকে আমন্ত্রিত ৩৫ ওয়াগনার কমান্ডারের মধ্যে ছিলেন।

মূলত, পুতিন-প্রিগোজিন সাক্ষাতের খবর প্রথম প্রকাশ করে ফরাসি সংবাদপত্র লিবারেশন। পেসকভ সোমবার ওই সংবাদপত্রের প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করে এসব তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২৩ জুন রাতে মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ডাক দেন ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিন। তার বাহিনীর উপর রাশিয়ার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আর এ কাজে তিনি দায়ী করেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে। তিনি মস্কো গিয়ে শোইগুকে শাস্তি দেওয়ার কথাও বলেছিলেন।

তবে কয়েক হাজার সেনা নিয়ে মস্কোর উপকণ্ঠে পৌঁছানের আগেই বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় অভিযানে ইতি টানেন প্রিগোজিন। সে সময় প্রিগোজিনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহার ও বেলারুশে যাওয়ার শর্তে বিদ্রোহ বন্ধ করেন প্রিগোজিন। তবে এর পর তিনি বেলারুশে যাননি বলে সম্প্রতি জানিয়েছেন অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো।

এর মধ্যে ক্রেমলিন মুখপাত্র পেসকভ জানালেন, বিদ্রোহের পাঁচ দিন পর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক হয়েছে ওয়াগনার নেতা প্রিগোজিনের।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর