বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

বিশ্বে ১০ কোটি বাস্তুচ্যুত: জাতিসংঘ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৭৪ সময় দেখুন
বিশ্বে ১০ কোটি বাস্তুচ্যুত: জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে এই প্রথমবারের মতো ১০ কোটিরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। চলমান রুশ-ইউক্রেন যুদ্ধ এ সংকটকে আরও তীব্র করেছে।

সোমবার (২৩ মে) জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়ে বলেছে, দ্বন্দ্ব-সংঘাত-মানবাধিকার লঙ্ঘন-নিপীড়নের কারণে বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুতির নতুন রেকর্ড হয়েছে।

ইউএনএইচসিআর আরও বলছে, ২০২১ সালের শেষ নাগাদ জোরপূর্বক বাস্তুচ্যুত ছিলেন ৯ কোটি মানুষ। ইথিওপিয়া, বুরকিনা ফাসো, মিয়ানমার, নাইজেরিয়া, আফগানিস্তান এবং কঙ্গো প্রজাতন্ত্রের সংঘাতই ছিল বাস্তুচ্যুতির বড় কারণ।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। এরপর থেকে দেশটির মধ্যেই ৮০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া ৬০ লাখেরও বেশি লোক সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে।

ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেন, ১০ কোটির এই সংখ্যা একটি ভয়াবহ চিত্র। এই রেকর্ড অনাকাঙ্ক্ষিত।

তিনি আরও বলেন, ভয়াবহ এই সংঘাত নিরসনে এ চিত্রকে সতর্কবার্তা হিসেবে নিতে হবে। নিরীহ মানুষ কেন ঘর ছাড়ছে তার অন্তর্নিহিত কারণগুলোও খুঁজে বের করে মোকাবিলা করতে হবে।

গ্রান্ডি বলেন, সমবেদনা জারি রয়েছে। বিশ্বজুড়ে সব ধরনের সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কিন্তু, শেষ পর্যন্ত মানবিক সহায়তা উপশমকারী, নিরাময় নয়।

পাশাপাশি তিনি শান্তি এবং স্থিতিশীলতাকেই সংকট সমাধানের একমাত্র উপায় হিসেবে উল্লেখ করেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর