বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভারী বৃষ্টিপাতে ডোমিনিকান প্রজাতন্ত্রে নিহত ২১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
ভারী বৃষ্টিপাতে ডোমিনিকান প্রজাতন্ত্রে নিহত ২১


আন্তর্জাতিক ডেস্ক

ভারি বৃষ্টিপাতে সৃষ্ট দুর্যোগে ডোমিনিকান প্রজাতন্ত্রে অন্তত ২১ জন মারা গেছেন। এতে কয়েক হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

প্রবল বৃষ্টিতে ক্যারিবীয় অঞ্চলের দেশটির রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি মহাসড়কের টানেলের প্রাচীর ধসে পড়ে নয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় বৃষ্টিজনিত দুর্যোগে বাকিরা প্রাণ হারিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, ইমার্জেন্সি অপারেশন সেন্টার (সিওই) জানিয়েছেন, বৃষ্টির কারণে বাড়িঘর প্লাবিত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সেতু ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বর্ষণের পর ১৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।

ডোমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাদার গত ৪৮ ঘণ্টায় প্রবল ঝড়ের পর এটিকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বৃষ্টিপাতের ঘটনা বলে অভিহিত করেছেন।

দেশটির ৩২টি প্রদেশের অধিকাংশতেই লাল এবং হলুদ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর