বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভার্চুয়াল ব্রিকস সম্মেলন শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২০২ সময় দেখুন
ভার্চুয়াল ব্রিকস সম্মেলন শুরু


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রুশ আগ্রাসনের মুখে সৃষ্ট বৈশ্বিক প্রভাব বলয় এবং ভূ-রাজনৈতিক বড় পরিবর্তনের সম্ভাবনার মধ্যে বৃহস্পতিবার (২৩ জুন) শুরু হয়েছে পাঁচ রাষ্ট্রের (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকা) অর্থনৈতিক জোট ব্রিকসের ভার্চুয়াল সম্মেলন।

এ নিয়ে তৃতীয় বারের মতো ব্রিকস তাদের সম্মেলন অনলাইনে করছে। এর আগে বৈশ্বিক মহামারির কারণে গত দুই বছর ভার্চুয়ালি সম্মেলন হয়েছিল। তবে এ বছরও কেন সরাসরি সম্মেলন না করে ভার্চুয়ালি করা হচ্ছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছে বিবিসি।

যদিও যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার কৌশলগত নিরাপত্তা জোট কোয়াড-এর বিপরীত জোট হিসেবে ব্রিকসকে বিবেচনা করা হয়, কিন্তু এই জোটের সম্মেলনকে ঘিরে তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই।

গত মাসে জাপানের কোয়াড সম্মেলনে বিশ্বের প্রধান সংবাদমাধ্যমগুলোর চোখ ছিল। সে তুলনায় ব্রিকসের সম্মেলন নিয়ে তেমন কোনো আলোচনা দেখতে পাচ্ছে না বিবিসি।

সমালোচকরা বলছেন, ব্রিকস প্রত্যাশা পূরণ করতে পারেনি। সম্মেলনে ধুমধাম না থাকা তারই প্রমাণ।

২০০৯ সালে যখন এ জোট তৈরি হয়, তখন প্রত্যাশা ছিল—এটি বিশ্ব অর্থনীতিকে নতুন আকার দেবে। উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে সহযোগিতার ক্ষেত্রে এ জোট বিশ্বকে ক্রমে নতুন অর্থনৈতিক ব্যবস্থার দিকে নিয়ে যাবে। কিন্তু, এ পর্যন্ত ব্রিকস তেমন কোনো প্রভাব রাখতে পারেনি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর