বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মক্কা থেকে মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
মক্কা থেকে মিনায় যাচ্ছেন হজযাত্রীরা


আন্তর্জাতিক ডেস্ক

রোববার (২৫ জুন) তাওয়াফ আল-কুদুম (আগমনের তওয়াফ) করতে লক্ষ লক্ষ হজযাত্রী মক্কার কাবা শরিফে পৌঁছান। এদিন রাত থেকে মিনার উদ্দেশে রওয়ানা দিয়েছেন তারা। এর মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবারের হজে ইতিহাসের সবচেয়ে বড় সমাগম হচ্ছে বলে জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

রোববার হজযাত্রীরা মক্কায় পৌঁছেই কাবা ঘর তওয়াফের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করেন। এদিন রাত থেকে তারা মিনার উদ্দেশে রওয়ানা দেন।

মক্কা থেকে ৫ কিলোমিটার পূবে তাঁবুর শহর মিনা। ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছা সুন্নত। এই দিনটি তরবিয়ার দিন হিসেবে পরিচিত। এদিন মিনা প্রান্তরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাত্রি যাপন করবেন হজযাত্রীরা।

সোমবার গোটা দিন ও রাত মিনায় এবাদত বন্দেগি ও প্রার্থনায় মগ্ন থাকবেন হজযাত্রীরা। পরদিন মঙ্গলবার ফজরের নামাজ আদায়ের পর তারা মিনা ছেড়ে আরাফাতের উদ্দেশে রওয়ানা হবেন। আরাফাতের ময়দানে উপস্থিত থাকা হজের চারটি স্তম্ভের একটি। এটি হজের চূড়ান্ত আনুষ্ঠানিকতা। মঙ্গলবার আরাফাতের নামিরাহ মসজিদে হজযাত্রীরা জোহরের নামাজ আদায় করবেন।

এদিন সন্ধ্যায় হজযাত্রীরা মুজদালিফার দিকে রওয়ানা হবেন। মুজদালিফা আরাফাত এবং মিনার মধ্যবর্তী একটি ঐতিহাসিক স্থান। মঙ্গলবার দিবাগত রাত হজযাত্রীরা মুজদালিফায় কাটাবেন এবং নুড়ি পাথর সংগ্রহ করবেন। পরে তারা মিনার জামারাতে শয়তানের প্রতীকী স্তম্ভে কঙ্কর নিক্ষেপ করবেন।

পরে হজযাত্রীরা তাওয়াফ আল-ইফাদাহ করার জন্য কাবা শরিফে যাবেন। এই তাওয়াফ জিলহজ মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে যে কোনো সময় করতে পারেন হজযাত্রীরা।

তাওয়াফ আল-ইফাদাহ শেষে হজযাত্রীরা ইহরাম ভেঙে ফেলবেন। কাবা শরিফ থেকে হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মিনায় ফিরবেন তারা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর