বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলেন একনাথ সিন্ধে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২০১ সময় দেখুন
মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলেন একনাথ সিন্ধে


আন্তর্জাতিক ডেস্ক

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে বিধানসভায় তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছেন। সোমবার (৪ জুলাই) আস্থা ভোটে বড় ব্যবধানে জয় পান তিনি।

এনডিটিভির খবরে বলা হয়, আস্থা ভোটে একনাথ সিন্ধে পেয়েছেন ১৬৪ ভোট। তার বিরুদ্ধে পড়েছে ৯৯ ভোট। তবে এর আগে রোববার স্পিকার নির্বাচনের সময় বিরোধীরা ১০৭ ভোট পেয়েছিল। এর এক দিন পর ৮টি ভোট কমে গেছে বিরোধীদের।

জানা গেছে, রোববারের স্পিকার নির্বাচনের পর বিরোধী জোট থেকে একনাথ সিন্ধে শিবিরে চলে যান এক বিধায়ক। বাকি সাতজন দেরিতে পৌঁছানোর কারণে ভোট দিতে পারেননি। এদের মধ্যে কংগ্রেস নেতা অশোক চৌহানও রয়েছেন।

এর আগে, মহারাষ্ট্রে ক্ষমতাসীন জোটের বিধায়কদের বড় একটি অংশ শিবসেনার জ্যেষ্ঠ বিদ্রোহী নেতা একনাথ সিন্ধের নেতৃত্বে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে অবস্থান নেন। ফলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারায় ওই জোট সরকার। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পদত্যাগ করলে ৩০ জুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেন একনাথ সিন্ধে।

বৃহস্পতিবার (৩০ জুন) রাজ্য গভর্নরের ডাকা বিধানসভার ফ্লোর টেস্ট স্থগিত করার জন্য উদ্ধব ঠাকরে এবং তার দল শিবসেনার একটি অংশ আদালতে যায়।  তবে আদালত জানান, আস্থা ভোটের পর ১১ জুলাই এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেওয়া হবে। আজ একনাথ সিন্ধে বিধানসভায় সংখ্যাবল প্রমাণ করলেন।

মহারাষ্ট্রে শিব সেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে রয়েছে আঞ্চলিক ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসসহ আরও কয়েকটি ছোট ও স্বতন্ত্র দল। আর শিবসেনার বিদ্রোহী নেতা মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের সঙ্গে রয়েছে বিজেপি। বিজেপি নেতা এবং ওই রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নিবাস একনাথ সিন্ধের নতুন সরকারে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর