বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মাদাগাস্কারে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
মাদাগাস্কারে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২


আন্তর্জাতিক ডেস্ক

মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে ঢোকার সময় পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ আগস্ট) ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮০ জন।

মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান নটসে জানিয়েছেন, শুক্রবার (২৫ আগস্ট) রাজধানী আন্তানানারিভোর জাতীয় স্টেডিয়ামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ ঘটনার সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। তিনি দুঃখ প্রকাশ করেছেন।

আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান নটসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রেড ক্রস কর্মীরা অ্যাথলেটিকস ট্র্যাকের পাশে কয়েক ডজন আহত মানুষের সেবা করছেন।

ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস ১৯৭৭ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রচলন করে। এতে অংশ নেয় মাদাগাস্কার, মরিশাস, সেশেলস, মালদ্বীপ ও রিইউনিয়ন অঞ্চল। প্রতি চার বছর পরপর এর আসর বসে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর