বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে নিউইয়র্ক, জরুরি অবস্থা জারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে নিউইয়র্ক, জরুরি অবস্থা জারি


ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় তলিয়ে গেছে নিউইয়র্ক শহর। যুক্তরাষ্ট্রের শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শহরের পাতাল রেল ব্যবস্থা, রাস্তা এবং মহাসড়ক প্লাবিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) লগার্ডিয়া বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল বন্ধ হয়ে গেছে।

নিউইয়র্ক রাজ্যের গভর্নর ক্যাথি হচুল জানিয়েছেন, রাতভর কিছু এলাকায় পাঁচ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। আরও সাত ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তিনি বলেন, এটি বিপজ্জনক, জীবনের জন্য ঝুঁকি সৃষ্টিকারী অবস্থা।

নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করে তিনি বলেন, আমরা সমস্ত অঞ্চলজুড়ে যে চরম বৃষ্টিপাত দেখছি তার কারণে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন উপত্যকায় জরুরি অবস্থা ঘোষণা করছি। অনুগ্রহ করে নিরাপদে থাকার জন্য পদক্ষেপ নিন। মনে রাখবেন, প্লাবিত রাস্তায় ভ্রমণ করার চেষ্টা করবেন না।

নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে জনগণকে সতর্ক করে বলেন, সর্বোচ্চ সতর্কতার সময় এখন, কারণ শহরজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আমাদের কিছু সাবওয়ে প্লাবিত হয়েছে এবং শহরের চারপাশে চলাফেরা করা অত্যন্ত কঠিন।

ছবি এবং ভিডিও ফুটেজে দেখা গেছে, বাসিন্দারা হাঁটু পর্যন্ত পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা এবং পাতাল রেল ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাসিন্দারা স্বল্প দূরত্ব হেঁটে পার হচ্ছেন।

মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।

সিএনএন-এর খবরে বলা হয়, মাত্র তিন ঘণ্টায় ব্রুকলিনের কিছু অংশে এক মাসের সমান বৃষ্টিপাত হয়েছে। ওই অঞ্চলে তিন ঘণ্টায় চার ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে। অর্থাৎ, প্রতি ঘণ্টায় ১ থেকে ২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হয়েছে নিউইয়র্কে।

The post মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে নিউইয়র্ক, জরুরি অবস্থা জারি appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর