বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

যুক্তরাজ্যে সাত শিশুকে হত্যায় দোষী সাব্যস্ত সিরিয়াল কিলার নার্স

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
যুক্তরাজ্যে সাত শিশুকে হত্যায় দোষী সাব্যস্ত সিরিয়াল কিলার নার্স


আন্তর্জাতিক ডেস্ক

সাতটি নবজাতক শিশুকে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাজ্যের নার্স লুসি লেটবি। এ ঘটনা তাকে যুক্তরাজ্যের আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় শিশু সিরিয়াল কিলারে পরিণত করেছে।

৩৩ বছর বয়সী লুসি লেটবি ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে লিভারপুলের কাউন্টেস অব চেস্টার হাসপাতালে কর্মরত ছিলেন। এই সময় তিনি শিশুদের হত্যা ও হত্যা চেষ্টার জন্যও দোষী সাব্যস্ত হয়েছেন।

লেটবি ইচ্ছাকৃতভাবে শিশুদের ইনজেকশনে বাতাস ঢুকিয়ে দিতেন। জোর করে অন্যের দুধ পান করানোসহ দুই নবজাতকের শরীরের ইনসুলিনের মাধ্যমে বিষ প্রয়োগও করেছিলেন। এছাড়া তিনি আরও কয়েকটি শিশুকে নির্যাতন করেছিলেন।

প্রথম পাঁচটি হত্যাকাণ্ড ঘটেছিল ২০১৫ সালের জুন থেকে অক্টোবরের মধ্যে। কয়েক মাস সতর্কতা সত্ত্বেও অন্য দুই হত্যাকাণ্ড ঘটে ২০১৬ সালের জুনে।

২০২২ সালের অক্টোবর থেকে লুসির বিচারকাজ শুরু হয়। দশ মাসের বেশি সময় ধরে চলা বিচারিক কার্যক্রমের পর তথ্য-প্রমাণের ভিত্তিতে সাত শিশুকে হত্যা ও ছয় শিশুকে হত্যাচেষ্টায় দোষী সাব্যস্ত হন তিনি। তার বিরুদ্ধে এসব অভিযোগের রায় আগামী সোমবার দেবেন আদালত।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর