আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিলে একটি ব্যাংকে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।
লুইসভিল মেট্রো পুলিশ বিভাগের (এলএমপিডি) উপপ্রধান পল হামফ্রে সোমবার জানিয়েছেন, শ্যুটার ঘটনাস্থলেই মারা গেছে বলে নিশ্চিত করা হয়েছে। আমরা এই সময়ে তার মৃত্যুর কারণ ঠিক জানি না।
পুলিশ জানিয়েছে, ওল্ড ন্যাশনাল ব্যাঙ্কে স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে একজন বন্দুকধারীর হামলার খবর পেয়ে অফিসাররা মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান।
স্থানীয় গভর্নর অ্যান্ডি বেসিয়ার এক টুইটে বলেন, শহরের কেন্দ্রস্থল লুইসভিলে একাধিক হতাহতের ঘটনা নিশ্চিত করেছে পুলিশ। আমি এখন সেখানে যাচ্ছি। অনুগ্রহ করে ক্ষতিগ্রস্ত পরিবারের সকলের জন্য এবং লুইসভিল শহরের জন্য প্রার্থনা করুন।
সারাবাংলা/আইই