বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ বিলে স্বাক্ষর করলেন বাইডেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৮৬ সময় দেখুন
যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ বিলে স্বাক্ষর করলেন বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে বিলটি আইনে পরিণত হলো। এর আগে মার্কিন সিনেট ও কংগ্রেস পাস হয় এ বিল। প্রায় তিন দশক পর সেদেশে বন্দুক নিয়ন্ত্রণে বড় কোনো আইন হলো এবার।

নতুন আইন অনুযায়ী, তরুণ ক্রেতাদের কাছে অস্ত্র বিক্রির আগে তাদের অতীত ইতিহাস খতিয়ে দেখার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া যেসব ব্যক্তিদের হুমকি হিসেবে মনে করা হবে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার জন্য রাজ্যগুলোকে উৎসাহিত করার কথা রয়েছে এ আইনে।

জো বাইডেন হোয়াইট হাউজে বিলটিতে স্বাক্ষর করার সময় বলেন, এই আইনের কারণে বহু প্রাণ রক্ষা পাবে। তবে এই আইনটি আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে এখনও যথেষ্ট নয় বলেও মনে করে বাইডেন। তিনি আইনটি আরও কঠোর হবে বলে আশা করেছিলেন বলে জানিয়েছিলেন আগেই।

গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি নির্বিচারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ২৪ মে টেক্সাসের উভালদে রব এলিমেন্টারিতে এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে ১৯ শিশু এবং দুই প্রাপ্তবয়স্ক নিহত হন। ওই হামলার পরপর নিউইয়র্কের বাফেলোতে নির্বিচার বন্দুক হামলায় প্রাণ হারান ১০ জন। এছাড়া মাত্র তিন সপ্তাহর মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় ছোট বড় কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। এসব ঘটনা আমেরিকায় বন্দুক আইন কঠোর করার দাবি জোরালো করে।

পরে মার্কিন সিনেটে রিপাবলিকান কয়েকজন সিনেটর ডেমোক্রেটদের আনা বিলটিতে ভোট দেবেন বলে ঐক্যমত্যে পৌঁছান। এতে সিনেটে বিলটি পাস হয়। শুক্রবার এটি মার্কিন কংগ্রেসেও সহজে পাস হয়। এর কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট বাইডেনে বিলে স্বাক্ষর করেন।

উল্লেখ্য যে, আমেরিকার সংবিধানের দ্বিতীয় সংশোধনী অনুযায়ী নাগরিকদের আগ্নেয়াস্ত্র বহনের অধিকার রয়েছে, অর্থাৎ এটি তাদের সাংবিধানিক অধিকার। এ কারণে ১৮ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা বন্দুকের দোকান থেকে সহজেই আগ্নেয়াস্ত্র কিনতে পারেন। আমেরিকার রক্ষণশীল নাগরিকরা আগ্নেয়াস্ত্র বহনের এ স্বাধীনতার পক্ষে। তারা আগ্নেয়াস্ত্রের উপর সরকারি নিয়ন্ত্রণ সমর্থন করেন না।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর