বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন ইরাকের শিয়া নেতা মুকতাদা আল সদর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৪৬ সময় দেখুন
রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন ইরাকের শিয়া নেতা মুকতাদা আল সদর


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৯ আগস্ট) টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে সদর বলেন, আমি আমার চূড়ান্ত প্রত্যাহার ঘোষণা করছি।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মুকতাদা আল সদর রাজনীতি ছাড়ার পাশাপাশি তার সংগঠনের রাজনৈতিক কার্যালয়ও বন্ধের ঘোষণা দিয়েছেন। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে তার নিয়ন্ত্রণাধীন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চালু থাকবে বলে জানিয়েছেন শিয়া এই নেতা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মুকতাদা আল সদর এর আগেও কয়েকবার রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। তবে প্রতিবারই কয়েকদিন পর তিনি ফের রাজনীতিতে সক্রিয় হন।

সম্প্রতি মুকতাদা আল-সদর ও ইরানপন্থী শিয়া নেতাদের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছে। এর জেরে ইরাকে দীর্ঘ সময় থেকে কোনো সরকার গঠিত হচ্ছে না। গত জুনে মুকতাদা আল সদর ইরাকের পার্লামেন্ট থেকে তার নিজ দলের আইনপ্রণেতাদের পদত্যাগের নির্দেশ দেন।

জুলাইয়ের শেষ দিকে মুকতাদা আল সদরের সমর্থকরা ইরাকের পার্লামেন্ট ও সরকারি ভবনগুলো দখল করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে দেশটির নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া থেমে যায়।

এবার মুকতাদা আল সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন। তার এ ঘোষণায় ইরাকের রাজনীতি আরও অনিশ্চয়তায় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর