বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রাশিয়া সফর শেষে দক্ষিণ কোরিয়ার পথে কিম জং উন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
রাশিয়া সফর শেষে দক্ষিণ কোরিয়ার পথে কিম জং উন


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ায় ছয় দিনের সফর শেষে উত্তর কোরিয়ার দিকে রওয়ানা দিয়েছেন কিম জং উন। তার সাঁজোয়া ট্রেনটি রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর আর্টিওম ত্যাগ করেছে।

রুশ বার্তাসংস্থা রিয়া নভোস্তি কিমের প্রস্থানের একটি ভিডিও প্রকাশ করেছে। সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আর্টিওম-প্রিমর্স্কি-১ স্টেশনে একটি অনুষ্ঠানের মাধ্যমে কিম জং উন বিদায় নেন। রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, কিম জং উনের ট্রেনটি উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর খাসেনের দিকে যাচ্ছে। আর্টিওম থেকে খাসেনের দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রেলপথে রাশিয়ায় পৌঁছান। রুশ বন্দর শহর ভ্লাদিভোস্টকতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয় তার। পরে রাশিয়ার বিভিন্ন অস্ত্রকারখানা ও যুদ্ধবিমান কারখানা পরিদর্শন করেন কিম জং উন। কিমের সফরে রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি হতে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের। তবে এখনও এই সফরের কোনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর