বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

লন্ডনে সুনাক-বাইডেন বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
লন্ডনে সুনাক-বাইডেন বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রিশি সুনাকের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১০ জুলাই) লন্ডনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার প্রায় ৪০ মিনিটের বৈঠক হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হয়ে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতের জন্য উইন্ডসর ক্যাসেলের দিকে রওয়ানা হন জো বাইডেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাগানে অনুষ্ঠিত একান্ত বৈঠকে রিশি সুনাক বলেন, আমরা দুই মিত্র দৃঢ়ভাবে একে অন্যের সঙ্গে দাঁড়িয়েছে। আমাদের নাগরিকদের সুবিধার জন্য সহযোগিতা এবং যৌথ অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করব কিভাবে করা যায় তা আমরা বিবেচনা করব।

আগামীকাল মঙ্গলবার (১১ জুলাই) থেকে শুরু লিথুয়ানিয়ায় শুরু হচ্ছে ন্যাটো সম্মেলন। এ সম্মেলনের আগে যুক্তরাজ্য ঘুরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। আগামীকাল ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে সুনাক ও বাইডেনের।

জো বাইডেনের সঙ্গে বৈঠকে সুনাক বলেন, আমরা সেই জোটের (ন্যাটো) সবচেয়ে দৃঢ় মিত্র হিসেবে দাঁড়িয়েছি। ইউরো-আটলান্টিক নিরাপত্তা জোরদার করার জন্য আমরা যা করতে পারি সেটাই করতে চাই।

বৈঠকে জো বাইডেন বলেন, ইউকে-মার্কিন সম্পর্ক পাথরের মতো দৃঢ়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর