বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

লস এঞ্জেলসে পুলিশ-বন্দুকধারী গোলাগুলি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
লস এঞ্জেলসে পুলিশ-বন্দুকধারী গোলাগুলি


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে পুলিশ ও বন্দুকধারীর মধ্যে গুলি বিনিময় হয়েছে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) রাত ১০টা নাগাদ মনটেরে পার্কে এ ঘটনা ঘটে।

নতুন চন্দ্রবর্ষ উদযাপনে এক অনুষ্ঠান চলছিল মনটেরে পার্কে। এতে কয়েক হাজার মানুষ উপস্থিতি হয়েছিলেন। অনুষ্ঠান চলাকালীন বন্দুকধারী গুলিবর্ষণ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর প্রচার করছে মার্কিন গণমাধ্যম। তবে এখনও নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

গোলাগুলির বিষয়ে পুলিশের তরফ থেকে কোনো বিবৃতি এখনও আসেনি। সন্দেহভাজন কাউকে আটক করা হয়েছে কি না তাও জানা যায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে মনটেরে পার্কে ব্যাপক পুলিশ উপস্থিতি দেখা গেছে।

একজন প্রত্যক্ষদর্শী লস এঞ্জেলস টাইমসকে বলেন, হঠাৎ তিনজন ব্যক্তি তার রেস্টুরেন্টে ঢুকে তাকে দরজা বন্ধ করার জন্য বলেন। ওই তিন ব্যক্তি তাকে জানান, এই এলাকায় এক ব্যক্তি মেশিন গান দিয়ে গুলি করছে।

উল্লেখ্য, মনটেরে পার্কে প্রায় ৬০ হাজার মানুষের বসবাস। এ অঞ্চলে বসবাস করা বেশিরভাগ মানুষ এশীয় বংশোদ্ভূত।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর