বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোঙ্গা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৩০ সময় দেখুন
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোঙ্গা


আন্তর্জাতিক ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গা। বৃহস্পতিবার (১১ মে) ভোররাতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গ্রিনিচ মান সময় ১৬০২ টায় টোঙ্গার প্রত্যন্ত আগ্নেয়গিরির দ্বীপ নিউয়াটোপুটাপু থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২১০ কিলোমিটার গভীরে।

ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আরও জানায়, এতে সুনামির কোনো ঝুঁকি ছিল না।

রাজধানী নুকুআলোফার কাছে টোঙ্গা মেটিওরোলজিক্যাল সার্ভিসেস-এর প্রধান আবহাওয়াবিদ গ্যারি ভিটে বলেন, যারা ভূমিকম্পটি অনুভব করেছে তারা ভোরবেলা আমাদের কাছে ফোন করে, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সামোয়ানের রাজধানী অ্যাপিয়া’র উপকেন্দ্র থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরেবর্তী এলাকায়ও ভূমিকম্পটি অনুভূত হয়।

সামোয়া মেটিওরোলজিক্যাল সার্ভিসের একজন মুখপাত্র বলেন, শক্তিশালী কম্পন অ্যাপিয়া’র কাছের অফিসটিকে কাঁপিয়েছে তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

টোঙ্গা ও সামোয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত। এলাকাসমূহে টেকটোনিক প্লেটগুলি প্রায়শই স্থানান্তরিত হয়ে ভূমিকম্প সৃষ্টি করে।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর