বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

শত বছরে প্রথমবারের মতো ঋণ খেলাপি হলো রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৯৯ সময় দেখুন
শত বছরে প্রথমবারের মতো ঋণ খেলাপি হলো রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

শত বছরে এই প্রথম ঋণ খেলাপি হয়েছে রাশিয়া। দেশটি বিদেশি ঋণ সময় মতো পরিশোধে ব্যর্থ হয়েছে। রোববার ছিল একটি ঋণের সুদ পরিশোধের শেষ দিন। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় রাশিয়ার অর্থ ঋণদাতাদের কাছে পৌঁছায়নি। রুশ অর্থমন্ত্রী এই পরিস্থিতিকে ‘প্রহসন’ বলে আখ্যায়িত করেছেন।

বিবিসির খবরে বলা হয়, ঋণের কিস্তি ১০০ মিলিয়ন ডলার রাশিয়ার কাছে রয়েছে। তবে মস্কোর উপর আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞার কারণে এই অর্থ আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। ক্রেমলিন শুরু থেকেই ঋণ খেলাপি না হওয়ার চেষ্টা করে আসছিল, কারণ এটি দেশটির মর্যাদার সঙ্গে সম্পর্কিত বিষয়। তবে শেষ পর্যন্ত তা এড়ানো যায়নি।

ব্লুমবার্গের এক প্রতিবেদন মতে, রোববার ১০০ মিলিয়ন ঋণ পরিশোধের শেষ দিন ছিল। সে অনুযায়ী মস্কো সুদের অর্থ ইউরোক্লিয়ার ব্যাংকে জমা দিয়েছিল। তবে ব্যাংকটি এই অর্থ ঋণদাতাদের কাছে পাঠাতে পারেনি।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউরোতে অর্থপ্রদান করা রাশিয়ান বন্ডের কিছু তাইওয়ানিজ মালিক সুদের অর্থ পাননি। সুদের অর্থ নির্ধারিত তারিখের ৩০ দিনের মধ্যে পৌঁছায়নি। তাই এটিকে ঋণ খেলাপি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে ইউরোক্লিয়ার রুশ লেনদেন স্থগিত করেছে কি না এ ব্যাপারে কিছু জানায়নি। তবে ব্যাংকটির তরফ থেকে বলা হয়েছে, সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মেনে চলে তারা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর