আন্তর্জাতিক ডেস্ক
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ১০ দিনের মধ্যেই টেলিফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে তৈরি হওয়া দ্বি পাক্ষিক উত্তেজনার মধ্যে এই ফোনালাপের ঘোষণা আসলো।
স্থানীয় সময় বুধবার (২০ জুলাই) ওয়াশিংটন ডিসিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফোনালাপের ব্যাপারে জানিয়েছেন বাইডেন।
এর আগে মার্চে এক ভার্চুয়াল সম্মেলনে এই দুই নেতার কথা হয়েছিল। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এটি দুই বিশ্বনেতার মধ্যে দ্বিতীয় বৈঠক।
সারাবাংলা/একেএম