বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

শিনজো আবের মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৮৬ সময় দেখুন
শিনজো আবের মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক


সারাবাংলা ডেস্ক

ঢাকা: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। শুক্রবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে শিনজো আবেকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে বলা হয়, ৯ জুলাই (শনিবার) বাংলাদেশের সকল সরকারি , আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনা করে শনিবার বিশেষ প্রার্থনারও আয়োজন করা হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

উল্লেখ্য যে, শুক্রবার (৮ জুলাই) সকালে জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় শিনজো আবেকে একজন বন্দুকধারী পেছন থেকে গুলি করে। চিকিৎসকদের ৫ ঘণ্টা চেষ্টার পরেও তাকে বাঁচানো যায়নি।

প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ২০০৬ সালে প্রথম দায়িত্ব নেন শিনজো আবে। টানা দুই বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরে অসুস্থতার কারণে ২০২০ সালে পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী পদ ছাড়লেও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রভাবশালী নেতা ছিলেন তিনি।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর