বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৮৫ সময় দেখুন
শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে রনিল বিক্রমাসিংহ। তিনি সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন। বুধবার (২০ জুলাই) শ্রীলংকার পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার আইনসভার ২১৯টি ভোটের মধ্যে রনিল পেয়েছেন ১৩৪টি ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপেরুমা পেয়েছেন ৮২ ভোট। তৃতীয় প্রার্থী অনুরা কুমারা দিসানায়েকে তার নিজের দলের মাত্র তিনটি ভোট পেয়েছেন।

৭৩ বছর বয়সী রনিল বিক্রমাসিংহে শ্রীলংকার ৬ বারের প্রধানমন্ত্রী। তবে বর্তমানে তার দল পার্লামেন্টে শক্তিশালী অবস্থানে নেই। কিন্তু রাজাপক্ষের দল এসএলপিপি তাকে সমর্থন দিয়েছে।

পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় নবনির্বাচিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বিক্রমাসিংহে এগিয়ে যাওয়ার পথে যাত্রা শুরু করার জন্য ঐক্যের আহ্বান জানিয়েছেন। ছয়বারের প্রধানমন্ত্রী দেশের সংকট মোকাবিলায় অন্যান্য প্রার্থীদের পাশাপাশি বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা কতটা কঠিন তা বলার অপেক্ষা রাখে না। আমাদের এগিয়ে যাওয়ার জন্য একটি নতুন কর্মসূচি শুরু করতে হবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর