বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

শ্রীলংকায় প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১৮৪ সময় দেখুন
শ্রীলংকায় প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন


আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলংকায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনের দখল নেওয়ার কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

শনিবার (৯ জুলাই) স্থানীয় সময় রাতে কলম্বোতে বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধ জনতা এবং আগুন লাগিয়ে দেয়। তিনি সে সময় ওই বাড়িতে ছিলেন না। তাকে আগেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল বলে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে।

এর আগে, শনিবার বিকেলে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে বলেছিলেন, দেশের ভালোর জন্য সর্বদলীয় সরকার গঠনের পথ প্রশস্ত করতে তিনি পদত্যাগে প্রস্তুত।

এদিকে, স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। প্রধানমন্ত্রী নিজে মুখে বলেছেন তার দেশ ‘দেউলিয়া হয়ে গেছে’। শ্রীলংকায় খাদ্য, জ্বালানি ও ওষুধের যে তীব্র ঘাটতি তার জন্য গোটাবায়া এবং তার ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সরকারের অব্যবস্থাপনাকেই বেশিরভাগ মানুষ দায়ী মনে করেন। বিক্ষোভের মুখে মে মাসে মাহিন্দা পদত্যাগ করেন। গোটাবায়া পদত্যাগ করতে রাজি নন। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এরমধ্যেই শনিবার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে কলম্বোয় গণবিক্ষোভের ডাক দেওয়া হয়।

গণবিক্ষোভ ঠেকাতে পুলিশ শুক্রবার রাতে রাজধানীতে কারফিউ জারি করলেও বিক্ষোভকারীদের স্রোত ঠেকাতে পারেনি। বিক্ষোভে অংশ নিতে দ্বীপদেশটির বিভিন্ন অংশ থেকে মানুষ গাড়ি, ভ্যান, বাসে করে রাজধানীতে ছুটে এসেছেন। পরে বিরোধী দল ও মানবাধিকার গোষ্ঠীগুলোর চাপে শনিবার সকালে পুলিশ ওই কারফিউ তুলে নেয়।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর