বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

শ্রীলংকায় সংবিধান সংশোধনের উদ্যোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২০০ সময় দেখুন
শ্রীলংকায় সংবিধান সংশোধনের উদ্যোগ


আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলংকার প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার (২০ জুন) এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। ২১তম ওই সংশোধনীতে শ্রীলঙ্কার সংবিধানের ২০(এ) ধারাটি বাতিল করার প্রস্তাব করা হয়েছে। কারণ, সংবিধানের এ ধারাতেই প্রেসিডেন্টকে সর্বময় ক্ষমতার অধিকারী করা হয়েছে।

ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে গিয়ে শ্রীলংকায় সৃষ্ট গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন মাহিন্দা রাজাপাকসে। বিক্ষোভকারীরা তার ভাই গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এদিকে, প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহের মিডিয়া বিষয়ক উপদেষ্টা দিনুক কলম্বাজ জানিয়েছেন, মন্ত্রিসভা প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে সংবিধান সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। খসড়া সংশোধনীতে সংবিধানিকভাবে প্রেসিডেন্টের কিছু ক্ষমতা পার্লামেন্টের কাছে ফেরত দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশনের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে।

দেশটির পর্যটন মন্ত্রী হারিন ফার্নান্দো এক টুইটার বার্তায় বলেছেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২১তম সংশোধনী প্রস্তাবের খসড়া উত্থাপন করা হয় এবং তা সেদিনই অনুমোদন পায়। প্রস্তাব এখন ভোটের জন্য পার্লামেন্টে উঠবে। সেখানে দুই-তৃতীয়াংশ ভোট পেলে তা চূড়ান্ত হবে।

এর আগে, ২০২০ সালে অক্টোবরে গোটাবায়া শ্রীলংকার প্রেসিডেন্ট হওয়ার পর এক বছরেরও কম সময়ের মধ্যে সংবিধানের ২০তম সংশোধনী প্রস্তাব আনেন এবং বড়ভাই তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দার সহায়তায় পার্লামেন্টে ওই প্রস্তাব পাস করান। তার মাধ্যমেই দেশটির প্রেসিডেন্টের হাতে সর্বময় ক্ষমতা তুলে দেওয়া হয়। যে ক্ষমতাবলে দেশটির সবগুলো মন্ত্রণালয়ের ওপর প্রেসিডেন্টের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা পায়।

এমনকী প্রেসিডেন্ট চাইলে যে কাউকে মন্ত্রী হিসেবে নিয়োগ বা বরখাস্তও করতে পারেন। এখানেই শেষ নয়। ওই ক্ষমতার বলে নির্বাচন কমিশন, সরকারি সেবাখাত, পুলিশ, মানবাধিকার, ঘুষ-দুর্নীতির তদন্ত কমিশনের সার্বিক নিয়ন্ত্রণও চলে যায় প্রেসিডেন্টের হাতে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর