বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

শ্রীলংকায় সপ্তাহে ৩ দিন ছুটি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৯৯ সময় দেখুন
শ্রীলংকায় সপ্তাহে ৩ দিন ছুটি


আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলংকায় সরকারি কর্মীদের সপ্তাহে চার দিন কর্মদিবস অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) শ্রীলংকার মন্ত্রিসভা সাপ্তাহিক কর্মদিবস কমানোর কথা জানায়। দেশটিতে চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং সরকারি কর্মচারীদের চাষাবাদে উৎসাহিত করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে স্বাস্থ্য, পানি, বিদ্যুৎ এবং অন্যান্য প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় সেবা খাত এ ঘোষণার আওতামুক্ত থাকবে।

শ্রীলংকার সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ১০ লাখ। কিন্তু কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট এবং বৈদেশিক মুদ্রা মজুতের চরম সংকট দেখা দিয়েছে। এতে জ্বালানি, খাদ্য ও ওষুধের মতো জরুরি পণ্যগুলোও আমদানি করতে পারছে না সরকার।

এর আগে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল তিন মাস সরকারি খাতের কর্মচারীরা শনিবার, রোববারের সঙ্গে শুক্রবারও ছুটি পাবেন। কারণ হিসেবে চলমান জ্বালানিসংকটে মানুষের চলাচলে অসুবিধা এবং একইসঙ্গে সরকারি কর্মচারীদের চাষাবাদে উৎসাহিত করতে ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানায় সরকার। এতে করে সরকারি কর্মচারীরা তাদের বাড়ির পাশে বা অন্যত্র চাষাবাদের কাজ করার সুযোগ পাবেন, যা দেশে খাদ্যসংকটের একটা সমাধানও হতে পারে।

জাতিসংঘ বলেছে, চরম সংকটে আছেন এমন ১০ লাখ মানুষকে সাহায্যের লক্ষ্যে শ্রীলংকাকে চার কোটি ৭০ লাখ ডলার দেওয়ার পরিকল্পনা করছে তারা।

এছাড়াও, ঋণ ছাড়ের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে শ্রীলংকার আলোচনা চলছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর