বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সংঘাতে জড়িয়েছে তাজিক ও কিরিগিজ সীমান্তরক্ষীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৭ সময় দেখুন
সংঘাতে জড়িয়েছে তাজিক ও কিরিগিজ সীমান্তরক্ষীরা


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: সীমান্তবিরোধ নিয়ে সংঘাতে জড়িয়েছে মধ্য এশিয়ার দুই দেশ কিরিগিস্তান ও তাজিকিস্তান। দেশ দু’টির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) কিরগিজ ও তাজিক সীমান্তরক্ষীরা মর্টার শেল ও গুলি বিনিময় করে। আল জাজিরার খবর।

এক বিবৃতিতে তাজিকিস্তানের তরফ থেকে বলা হয়, কোনো উস্কানি ছাড়াই কিরিগিস্তানের সীমান্তরক্ষীরা প্রথমে গুলি ও মর্টার শেল ছুড়ে। এতে তাজিকিস্তানের এক সীমান্তরক্ষী নিহত এবং দুইজন আহত হয়।

তবে কিরিগিস্তান তাৎক্ষনিকভাবে তাদের কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি। উল্লেখ্য যে, কিরিগিস্তানের সীমান্তের প্রায় এক তৃতীয়াংশ, অর্থাৎ ১ হাজার কিলোমিটার এলাকা নিয়ে বিরোধ রয়েছে।

রাশিয়া মধ্য এশিয়ার দুই মিত্র দেশকে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। কিরিগিস্তান ও তাজিকিস্তান দু’টি দেশই রাশিয়ার অন্যতম মিত্র দেশ। দুই দেশের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা চুক্তি রয়েছে। তবে দেশ দু’টি বরাবরই বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে সংঘাতে জড়ায়। গত বছর সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই সদস্য সীমান্ত ইস্যুতে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়েছিল।

উল্লেখ্য যে, বৃহস্পতি ও বুধবার উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গেনাইজেশনের সম্মেলনে যোগ দেবেনে কিরিগিজ এবং তাজিক নেতারা। একই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যোগ দেওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর