বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সাগরে চীনা সাবমেরিন আটকে ৫৫ সেনার মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১২০ সময় দেখুন
সাগরে চীনা সাবমেরিন আটকে ৫৫ সেনার মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকান এবং ব্রিটিশ জাহাজের জন্য পাতা ফাঁদে আটকে চীনের একটি পারমাণবিক চালিত সাবমেরিনে বিপর্যয়ের কবলে পড়ে ৫৫ চীনা নৌসেনার মৃত্যু হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস ফাঁস হওয়া যুক্তরাজ্যের গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঘটনাটি ঘটে পিত সাগরে। তবে সাবমেরিন ডোবার ঘটনা অস্বীকার করেছে চীন।

তবে ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, চীনা নৌবাহিনীর সাবমেরিনটিকে ০৯৩-৪১৭ হিসেবে চিহ্নিত করেছে। ২১ আগস্ট সাবমেরিনের ভেতরে বিষক্রিয়া মারা গেছেন নৌসেনারা। নিহতদের মধ্যে ক্যাপ্টেন ও ২১ জন কর্মকর্তা রয়েছেন।

সাংহাইয়ের উত্তরে শানডং প্রদেশের কাছে সাগরের তলদেশে নিজেদের বাহিনীর তৈরি করা প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়ে সাবমেরিনটি। পরে সেটির অক্সিজেন ফুরিয়ে যায়।

ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমাদের ধারণা সাবমেরিনে সিস্টেমের ত্রুটির কারণে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।’

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর