বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সুদানে অস্ত্রবিরতিতেও যুদ্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৯৮ সময় দেখুন
সুদানে অস্ত্রবিরতিতেও যুদ্ধ


আন্তর্জাতিক ডেস্ক

সুদানে কোনো অস্ত্রবিরতিই মানছে না দুই সশস্ত্র পক্ষ। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক সপ্তার অস্ত্রবিরতির চতুর্থ দিনে সুদানের দারফুরে ব্যাপক সংঘর্ষ চলছে। দুই জেনারেলের অনুগত যোদ্ধারা লড়াইয়ে সবধরনের ভারী অস্ত্র ব্যবহার করছে।

শুক্রবার (২৬ মে) উত্তর দারফুরের রাজধানী এল ফাশারের বাসিন্দারা জানিয়েছেন, শহরে ব্যাপক সংঘর্ষ চলছে। দুই পক্ষই কামান, যুদ্ধবিমান ব্যবহার করছে।

গত ১৫ এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফ ক্ষমতা দখলের লড়াই করছে। সুদানের সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। আর আধাসামরিক বাহিনীর নেতৃত্বে জেনারেল মোহাম্মদ দাগালো। দুই বাহিনীর লড়াইয়ে সুদানজুড়ে চরম মানবিক সংকট সৃষ্টি হয়েছে। দুই পক্ষ শুরু থেকেই আর্টিলারি, যুদ্ধবিমানসহ ভারী যুদ্ধাস্ত্র ব্যবহার করছে।

ছয় সপ্তাহ ধরে চলা সংঘর্ষে মার্কিন এবং সৌদি মধ্যস্থতায় গত শনিবার অস্ত্রবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। সৌদির বন্দর শহর জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকে সুদানের সেনাবাহিনী এবং বিদ্রোহী প্যারামিলিটারি আরএসএফ-এর প্রতিনিধিরা ৭ দিনের অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন। সোমবার (২২ মে) সুদানের স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিট থেকে এ চুক্তি কার্যকর হয়।

আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের তথ্য অনুযায়ী, গত ছয় সপ্তায় সুদানে সংঘর্ষে ১৮০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, সংঘর্ষ শুরুর পর এ পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় ৩ লাখ মানুষ দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবর থেকে সুদানে কোনো কার্যকরী সরকার নেই। ২০১৯ সালে এক অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী আবদাল্লা হামডোকের অন্তর্বর্তীকালীন সরকারকে বরখাস্ত করেছিল সেনাবাহিনী। তখন থেকেই দেশটিতে জরুরি অবস্থা চলছে। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী দুই পক্ষই সুদানের ক্ষমতা নিয়ন্ত্রণের সংঘাতে জড়িয়ে পড়ে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর