বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
KWK 9: Shanaya Kapoor Reveals Sanjay Kapoor’s ‘Favourite Topic’ To Discuss With Guys She Introduces Him To | Bollywood News ‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ

সুদান থেকে বাংলাদেশিদের সরাল সৌদি আরব, যুক্তরাষ্ট্র কূটনীতিকদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১৪১ সময় দেখুন
সুদান থেকে বাংলাদেশিদের সরাল সৌদি আরব, যুক্তরাষ্ট্র কূটনীতিকদের


স্পেশাল করেসপন্ডেন্ট

বর্তমানে সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে আফ্রিকার দেশ সুদান। এই পরিস্থিতিতে সেখানে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করার কথা জানিয়েছে সৌদি আরব। রোববার (২৩ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ তথ্য জানায়।

সেখানে বলা হয়, সৌদি নৌবাহিনী ৯১ জনকে উদ্ধার করেছে। এদের মধ্যে ৬৬ জন ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তিউনেসিয়া, পাকিস্তান, ভারত, বুলগেরিয়া, ফিলিপাইন, বুরকিনা ফাসো ও কানাডার কূটনীতিক ও আন্তর্জাতিক পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশি নাগরিকও।

ক্ষমতার দ্বন্দ্বে গত ১৫ এপ্রিল থেকে সুদানে সশস্ত্র সংঘাত শুরু হয়েছে। সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যে এই সংঘাতে ইতোমধ্যে চার শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

এই পরিস্থিতিতে বাংলাদেশিদের ওই দেশটিতে ভ্রমণ না করার জন্য গত শনিবার (২২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পরামর্শ বার্তা পাঠিয়েছে। গণমাধ্যমে পাঠানো ওই বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশি নাগরিকদের আপতত সুদান ভ্রমণ না করা ভালো।

এদিকে, আমেরিকান কূটনিতিক ও তাদের পরিবারের সদস্যদেরও সুদানের রাজধানী খার্তুম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনী রোববার (২৩ এপ্রিল) তাদের সরিয়ে নিয়েছে বলে আন্তর্জাতিক খবরে বলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘আজ আমার নির্দেশে খার্তুম থেকে মার্কিন সরকারের কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য একটি অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।’

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর