বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

১০ কোটি ডোজ করোনা ভ্যাকসিন ধ্বংস করেছে সেরাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১২৩ সময় দেখুন
১০ কোটি ডোজ করোনা ভ্যাকসিন ধ্বংস করেছে সেরাম


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ১০ কোটি ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন ধ্বংস করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এসব ভ্যাকসিন ধ্বংস করতে হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সংস্থার প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা এ তথ্য জানিয়েছেন।

ভারতের পুনে শহরে উন্নয়নশীল দেশের ভ্যাকসিন উৎপাদক নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়েছেন আদর পুনাওয়ালা। সভায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

আদর জানান, চাহিদা কমে যাওয়ায় গত ডিসেম্বরেই করোনার ভ্যাকসিন উৎপাদন বন্ধ করেছে তার প্রতিষ্ঠান।

উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন উৎপাদক সংস্থা ভারতের সেরাম ইনস্টিটিউট। অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন উৎপাদন করছে সংস্থাটি। ভারতসহ এশিয়ার বেশিরভাগ দেশে ৭০ থেকে ৯০ শতাংশ ভ্যাকসিন দেওয়া হয়েছে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড।

আদর পুনাওয়ালা বলেন, কোভিডের প্রাদুর্ভাব কমে যাওয়ায় বুস্টার ডোজের কোনো চাহিদা নেই। মানুষ এখন ভ্যাকসিন নিতে বিরক্ত বোধ করছে। সত্যি কথা বলতে কি, আমিও বিরক্ত। আমরা সবাই তাই।

তিনি জানান, সেরাম ইনস্টিউটিউটের হাতে এখনও কোভিশিল্ডের ১০ কোটি ডোজ ভ্যাকসিন মজুত আছে। যেসব ভ্যাকসিন ধ্বংস করা হয়েছে সেগুলোর মেয়াদ গত সেপ্টেম্বরে শেষ হয়েছে।

তিনি বলেন, আগামীতে মানুষ ফ্লু-জাতীয় রোগের ভ্যাকসিন যেমন নেয় তেমনই প্রতি বছর করোনার ভ্যাকসিন নিতে পারে। কিন্তু ভারতে পশ্চিমা দেশগুলোর মতো প্রতি বছর ফ্লু শট নেওয়ার সংস্কৃতি নেই বলেও উল্লেখ করেন তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর