বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

৪৪ ফিলিস্তিনি সাংবাদিককে আটক করেছে ইসরাইল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
৪৪ ফিলিস্তিনি সাংবাদিককে আটক করেছে ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক

বর্তমানে অন্তত ৪৪ জন ফিলিস্তিনি সাংবাদিক ইসরাইয়ের হাতে আটক আছেন এবং তাদের মধ্যে ২৯ জনকে গত ৭ অক্টোবরের পর আটক করা হয়েছে। ফিলিস্তিনের স্থানীয় একটি সাংবাদিক সংগঠনের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

প্যালেস্টেনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেট (পিজেএস) মঙ্গলবার (২৮) এক বিৃবতিতে বলেছে, বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ইসরাইলি দখলদার বাহিনী আটক ১২ সাংবাদিককে মুক্তি দিয়েছে।

২৯ জন সাংবাদিক এখনো আটক আছেন, আর ১৫ জন ইতোমধ্যে ইসরাইলের কারাগারে বন্দী অবস্থান দিন কাটাচ্ছেন বলেও  বিবৃতিতে বলা হয়।

পিজেএস তাদের বিবৃতিতে ইসরাইল কর্তৃক আটক ২৯ জন সাংবাদিকের নামের তালিকা প্রকাশ করেছে, যাদের বেশিরভাগই প্রশাসনিক গ্রেফতারের শিকার, অর্থাৎ কোনো বিচার বা অভিযোগ ছাড়াই তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরাইলি বোমা হামলায় নিহত ৭০ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীর নামও প্রকাশ করেছে পিজেএস। গত শনিবার নিহত সাংবাদিকের তালিকাটি প্রকাশ করা হয়।

নিহত সাংবাদিকদের তালিকায় রয়েছেন টেকনিশিয়ান, ক্যামেরাম্যান, সম্পাদক ও অনুসন্ধানী সাংবাদিক। এর বাইরেও ইসরাইলের হামলায় লেবাননেও ৩জন সাংবাদকি নিহত হয়েছেন।

অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ছয় হাজার ১৫০ শিশু ও ৪ হাজার নারীসহ ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর