বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

আমঝুপি শিশু-কিশোর সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ সময় দেখুন
আমঝুপি শিশু-কিশোর সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আমঝুপি প্রতিনিধি । মেহেরপুর সদর উপজেলার আমঝুপি শিশু-কিশোর সংগঠনের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকালে আমঝুপি শিশু-কিশোর সংগঠনের অফিস কার্যালয়ে প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা আসাদুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, সেনাবাহিনীর অবসর প্রাপ্ত ক্যাপ্টেন গনিউল আজম, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুজ্জামান চমন প্রমূখ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, আমঝুপি শিশু-কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ (শুভ) , আরিফ হোসেন, সোহেল রানা সবুজ। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব মাহমুদ (সঞ্চয়), সাংগঠনিক সম্পাদকঃ মফিজুর রহমান (মফিজ),সদস্য সাংবাদিক সেলিম রেজা, প্রচার সম্পাদক এম এইচ মেহেদী , দপ্তর সম্পাদক আশিকুর রহমান, শাওন, প্রমূখ। পরে ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর