বহুল আলোচিত এম এল এম (মাল্টিলেভেল মার্কেটিং) কোম্পানী ইউনিপে টু ইউ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন ইমন, চেয়ারম্যান শহীদুজ্জামান ও এজেন্ট জাফর আলমের বিরুদ্ধে ৫২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় বিগত ৩ ফেব্রুয়ারি ২০১৩ ইংরেজী সালে আদালত ৩ বছর সশ্রম কারাদ- ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদ-ের রায় দিয়েছেন নিম্ম আদালত। ৫২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনে আসামী ইউনিপে টু ইউ’র ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন ইমন এবং চেয়ারম্যান শহীদুজ্জামান এবং এজেন্ট জাফর আলমের বিরুদ্ধে গত ২০১১ সালের ৭ এপ্রিল দ-বিধি ৪২০, ৩৪ ধারায় চট্টগ্রামের সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন প্রতারিত মামলার বাদী জাহাঙ্গীর আলম। চার জন সাক্ষীর জবাববন্দি গ্রহণ ও যুক্তিতর্ক শেষে উক্ত মামলায় ১৩ ফেব্রুয়ারি ২০১৩ইং আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তৎকালীন মহানগর হাকিম আহমদ সাইয়েদ এ রায় প্রদান করেন। ইউনিপে টু ইউ’র ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন ইমন উক্ত রায়ের বিরুদ্ধে গত ১৩ মার্চ ২০১৪ইং তারিখে ফৌজদারী আপীল মামলা নং-১০৪/২০১৪ইং দায়ের করেন। উক্ত আপীল মামলায় আসামী আপীলকারীর আইনজীবী ও মূল মামলার বাদী পক্ষের আইনজীবী আদালতে দীর্ঘ শুনানী শেষে অদ্য ৩ মার্চ ২০২২ইং আদালত উক্ত মামলা রায়ের জন্য দীন ধার্য্য রাখেন।
অদ্য ৩ মার্চ ২০২২ইং চট্টগ্রামের মাননীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালত জনাব শরীফুল আলম ভূঞাঁ উক্ত আপীল মামলায় রায় প্রদান করেন। রায়ে আপীলকারী আসামী ইউনিপে টু ইউ’র ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন ইমন’র আপীল মামলা খারিজ করে নিম্ম আদালতে প্রচারিত আসামীদের বিরুদ্ধে ৩ বছর সশ্রম কারাদ- ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদ-ের সাজা বহাল রাখেন। এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী এড. এম আনোয়ার হোসেন বলেন, মামলার অভিযুক্ত ইউনিপে টু ইউ’র ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন ইমন, চেয়ারম্যান শহীদুজ্জামান ঢাকা কারাগারে কারান্তরীন আছেন।
উল্লেখ্য যে, উক্ত এম এল এম (মাল্টিলেভেল মার্কেটিং) কোম্পানী ইউনিপে টু ইউ বাংলাদেশ লিমিটেড দেশের প্রায় ৭ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর ৩ হাজার কোটি টাকা আত্মসাত করেন ইউনিপে টু ইউ’র কর্মকর্তা। এ ব্যাপারে দেশের বিভিন্ন আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রতারিত নিয়োগকারীরা। চট্টগ্রামের আদালতেও এ ধরণের একাধিক মামলা দায়ের হয়। এর মধ্যে গতকালই তাদের বিরুদ্ধে দায়ের করা এই মামলায় উচ্চ আদালতে প্রথম আপীলে সাজা বহাল রাখা হয়।