বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব সৌদি আরামকোতে হামলা: তেলের দাম বেড়ে ১০৭ ডলার Rhiti Tiwari Recalls Father Telling Manoj Tiwari ‘Aap Shaadi Kar Lijiye’ After He Found Love After Divorce | Regional Cinema News ‘Abhishek Sharma was also taking a little time’: Cheteshwar Pujara explains why Sanju Samson struggled in IND vs WI 3rd T20I | Cricket News

কর্ণফুলীতে ফুলেল ভালোবাসায় সিক্ত সরওয়ার জামাল নিজাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৫৯ সময় দেখুন
কর্ণফুলীতে ফুলেল ভালোবাসায় সিক্ত সরওয়ার জামাল নিজাম

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের নাম ঘোষণা হওয়ার পর থেকেই এলাকায় আনন্দের বন্যা বইছে।

গতকাল নাম ঘোষণার পর আজ মঙ্গলবার (০৪ নবেম্বর) বিকাল ৩ টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে গাড়ি বহরে তাকে নিয়ে আসা হয় কর্ণফুলীর মইজ্জ্যারটেকে, যেখানে আগে থেকেই জড়ো হয়েছিলেন শত শত নেতা-কর্মী ও স্থানীয় জনগণ।

মইজ্জ্যারটেক পৌঁছালে ফুলের তোড়া ও শুভেচ্ছা বন্যায় ভেসে যান সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। তখন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানান। পুরো এলাকা তখন উৎসবমুখর হয়ে ওঠে, যেন নির্বাচনের আগাম আমেজ ছড়িয়ে পড়ে কর্ণফুলী ও আনোয়ারা জুড়ে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরওয়ার জামাল নিজামের প্রার্থিতা ঘোষণার পর বিএনপির মাঠপর্যায়ের কর্মীরা নতুন উদ্দীপনা ও আশায় উজ্জীবিত হয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর