সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৬৭ সময় দেখুন
কালিয়াকৈরে  ক্ষুদ্র  নৃ গোষ্ঠীদের মাঝে ছাগল ও বিভিন্ন  উপকরণ বিতরণ করা হয়

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে ১৫৪ জন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। আরো উপস্থিত ছিলেন, ভেটেরিনারি সার্জন কালিয়াকৈর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ডাঃ মোঃ মামুনুর রহমান মামুন ও উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদ হাসান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপকরণ গুলোর মধ্যে দুইটি ছাগল,দুইটি টিন, চারটি খুটি, ২৫ কেজি খাদ্য ও ৫ টি করে ফ্লোর ম্যাট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর