সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ‘সন্ত্রাসী টিপু’ অস্ত্রসহ গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৮৫ সময় দেখুন
চট্টগ্রামে ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ‘সন্ত্রাসী টিপু’ অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রাম সিটি পুলিশের ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালনাকারী, একাধিক হত্যা মামলার পলাতক আসামি ও ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল টিপু (৪৯) কে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ২৮ অক্টোবর রাত ৮টা ৩০ মিনিটে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার বাশার স্কয়ারের ৬ষ্ঠ তলায় তার অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

তল্লাশিতে সিলিংয়ের উপর ও টেবিলের ড্রয়ার থেকে একটি দো-নলা বন্দুক, ৫৬ রাউন্ড বিদেশি বুলেট, ৪টি ১২ বোর কার্তুজ, রাবার কার্তুজ, ক্লিনিং রড, একটি ল্যাপটপ এবং তার ব্যবহৃত সাদা রঙের নিশান গাড়ি জব্দ করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, এসব অস্ত্র ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমন ও পরবর্তী সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য রাখা হয়েছিল।
এ ঘটনায় The Arms Act, 1878 (Section 19A) অনুযায়ী ডবলমুরিং মডেল থানায় মামলা নং–৩৭, তারিখ ২৯/১০/২০২৫ ইং এ মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর