নিজস্ব প্রতিবেদক : হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্ঠমী উপলক্ষে আজ (৩০ আগস্ট) পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ, সোমবার হিন্দু ধর্মালম্বীদের জন্মাষ্ঠমী পালিত হবে। দিনটি উপলক্ষে দেশের সব সরকারি এবং বেসরকারি অফিস এবং আদালত বন্ধ থাকবে। একই সাথে দেশের শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে।






