বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৩ সময় দেখুন
জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভোরে জামালপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. কাউসার আহমেদ জানান, রাতে চলাচলকারী কোনো এক ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে রেললাইনের পাশেই পরে ছিল ওই ব্যক্তি। সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির গায়ের রঙ ফর্সা। তার পরনে ছাই রঙের ট্রাউজার ও নীল রঙের গেঞ্জি ছিলো। তার অনুমানিক বয়স ৪৫ হবে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর