নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে অবস্থান করছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ২০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। শেয়ারটি আজ সর্বশেষ ১০১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৮০২ বারে ৩ লাখ ২৫ হাজার ২৫৮টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৮ টাকা ২০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯১ টাকা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- হাক্কানি পাল্প, ডমিনেজ স্টিল, দেশবন্ধু পলিমার, মুন্নু সিরামিকস, ইউনিয়ন ক্যাপিটাল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ও মেঘনা সিমেন্ট লিমিটেড।






