সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১.৫২ শতাংশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩১৫ সময় দেখুন
ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১.৫২ শতাংশ – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দেড় শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৯.৭১ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ২০.০১ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৩০ পয়েন্ট বা ১.৫২ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৭৮ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২৯.৮৯ পয়েন্টে, বস্ত্র খাতের ৪১.৪৫ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.৯৮ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৫.৬৯ পয়েন্টে, বীমা খাতের ২১.৮৪ পয়েন্টে, বিবিধ খাতের ৩১.১৬ পয়েন্টে, খাদ্য খাতের ৩২.৭৮ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২.৮৬ শতাংশ, চামড়া খাতের ২৯৯.১৫ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৭.২০ পয়েন্টে, আর্থিক খাতের ২৭৮.৯৭ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের (-)১২৫৭.৫২ পয়েন্টে, পেপার খাতের ৪৯.৯৬ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২৫.৯৮ পয়েন্টে, সিরামিক খাতের ৩৪.৮১ পয়েন্টে এবং পাট খাতের পিই ঋণাত্বক ৩৮.৭৭ পয়েন্টে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর