সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

তমিজউদ্দিন টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ সময় দেখুন
তমিজউদ্দিন টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা – Corporate Sangbad


পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১২ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ১০ শতাংশ বোনাস। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ৩০ ডিসেম্বর, সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৭১ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৬ টাকা ৭০ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০২ টাকা ৭৯ পয়সা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর