সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

দামুড়হুদায় বোনের লাশ দেখতে এসে বোনের দাফনের আগেই ভাইয়ের দাফন মৃত্যু৷৷

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২১৯ সময় দেখুন
দামুড়হুদায় বোনের লাশ দেখতে এসে বোনের দাফনের আগেই ভাইয়ের দাফন মৃত্যু৷৷

সাব্বীর আলিম, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বোনের লাশ দাফন করতে এসে হৃদয় বিদারক ভাবে মারা গেলেন বড় ভাই। বুধবার সকাল ১০টার দিকে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের নূরু’র স্ত্রী শিরিনা খাতুন (৫০) মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাতের কোন এক সময় নিজ ঘরে মৃত্যু বরণ করেন।

সংবাদ পেয়ে মৃত. শিরিনা খাতুনের ভাই নিজাম উদ্দিন (৬০) পার্শ্ববর্তী দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রাম থেকে ছুটে আসেন বোনের লাশ দেখতে। কিন্তু লাশ দেখার সাথে সাথেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে উজিরপুর এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত. নিজাম উদ্দিন দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের মৃত জানবার মন্ডলের বড় ছেলে।

ভাই -বোনের পরপর এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বেলা ১২টার দিকে বোন শিরিনা খাতুনের জানাজা শেষে ডুগডুগি কবরস্থানে দাফন করা হয়।

অপরদিকে, তার ভাই নিজাম উদ্দিনের লাশ আছরের পর জানাজা শেষে আকন্দবাড়ীয়া গ্রামের তমালতলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর