লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া বড় বাড়ি জামে মসজিদের জমি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মসজিদ কমিটির সেক্রেটারি আরিফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
সোমবার (২৭ অক্টোবর) সকালে সাংবাদিকদের আরিফ চৌধুরী বলেন, “মসজিদের জমি বিক্রির নামে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমি কাউকে না জানিয়ে কোনো সিদ্ধান্তে জমি বিক্রি করিনি। কেউ কেউ বলছে ২০ লাখ টাকায় জমি বিক্রি করে আমি ১৬ লাখ ২৫ হাজার টাকা মসজিদের একাউন্টে জমা দিয়েছি— এগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও বলেন, “আমি মসজিদের স্বার্থে সবসময় কাজ করেছি। কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে।”
এ বিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির সভাপতি মাওলানা আব্দুল লতিফ বলেন, “মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে কমিটির সঙ্গে আলোচনা না করেই কিছু সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।”
এ বিষয়ে জমি ক্রেতার স্ত্রী পারভীন আক্তার বলেন, “আমরা ১৬ লাখ ২৫ হাজার টাকা দিয়ে সবাইকে জানিয়েই জমি ক্রয় করেছি, ২০ লাখ টাকার কথা মিথ্যা।
এ বিষয়ে মাও. ইসমাইল হোসেন বলেন, একক সিদ্ধান্তে জমি বিক্রি হয়েছে এমনি সত্য নয়।