বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

মেহেরপুরে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
মেহেরপুরে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি: বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি প্রফেসর মোহাম্মদ হাসানুজ্জামান মালেক। প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি ।
সম্মানিত অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনছুর আলম খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার রাফিউল আলম, কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সদস্য মোফাজ্জেল হক প্রমুখ।
সাংস্কৃতিক সংগঠন শ্বাশত নিপ্পনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড ইব্রাহিম শাহিন, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ সংগঠনের সদস্যরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর