সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ডিএসইতে সূচক বেড়েছে ১২৯ পয়েন্ট – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৯ সময় দেখুন
সপ্তাহজুড়ে ডিএসইতে সূচক বেড়েছে ১২৯ পয়েন্ট – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। সপ্তাহটিতে বিনিয়োগকারীরা ৬ হাজার কোটি টাকা বাজার মূলধন ফিরেছে পেয়েছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৭ হাজার ৫০৯ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬৩ হাজার ৭১৫ কোটি ৬৪ লাখ ২৩ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ছয় হাজার ২০৬ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা বাজার মূলধন ফিরে পেয়েছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আট হাজার ৯৩৬ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার ৩৪৮ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩ হাজার ৪২ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৮৬৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন চার হাজার ১০৫ কোটি ৫৪ লাখ ৫১৮ টাকা বা ৩১ শতাংশ কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৯ পয়েন্ট বা ১.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৮১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বা ১.৪৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট ১.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫০৮ পয়েন্টে এবং দুই হাজার ৪৯৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৭টির বা ৬৫.৩৪ শতাংশের, কমেছে ১১৪টির বা ৩০.১৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির বা ৪.৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর