সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৩০ সময় দেখুন
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬১৫ কোটি ৩২ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৫৭৪টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৭ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১১ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেপাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ৫ কোটি ৫৩ হাজার ৮৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯১ কোটি ৪১ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ম্যাকসন্স স্পিনিং, ইসলামিক ফিন্যান্স ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর