মোঃ একরামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধি: পুলিশ হত্যা মামলায় আটক স্থানীয় আওয়ামিলীগ নেতা আহমদ মোস্তফা খান বাচ্চু(৮৫) মৃত্যু হয়েছে । মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক ১১ টার দিকে তিনি সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আহমেদ মোস্তফা খান বাচ্চু জেলার এনায়েতপুর গ্রামের মৃত আলহাজ্ব আবু মূসার ছেলে এবং এনায়েতপুর থানা আওয়ামিলীগ এর সভাপতি ছিলেন । সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এম এম কামরুল হুদা বিষয়টি উপস্থিত সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, চলতি বছরের(২৪ এপ্রিল) মোস্তফা খান বাচ্চু কারাগারে আসেন। আজ সকালে অসুস্থ হলে তাকে সিরাজগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আনুমানিক ১১ টার দিকে তিনি মারা যান । তার বিরুদ্ধে এনায়েতপুর থানার পুলিশ হত্যাসহ ৪টি মামলার আসামী ছিল। সিরাজগঞ্জ ২৫০শয্রা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার বলেন, অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তিনি মারা গেছেন।