গত ইং ২৯/০৮/২০২১ তারিখ মোঃ তাজুল ইসলাম এই মর্মে এজাহার দায়ের করেন যে, ইং ২৫/০৮/২০২১ তারিখ ভোর অনুমান ০৪.৩০ ঘটিকা হইতে সকাল ০৮.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে বাদীর ৪র্থ তলা বাসা হইতে অজ্ঞাতনামা চোর/চোরেরা এক্সস্ট ফ্যান ভেঙে ঘরে প্রবেশ করিয়া ০৪ টি মোবাইল ফোন, নগদ ৫৪০০০ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র চুরি করিয়া নিয়ে যায়। এ সংক্রান্তে হালিশহর থানায় মামলা নং ২৩(০৮)২১; ধারা- ৪৫৭/৩৮০ রুজু করা হয়। এসআই শাহেদ আলম অভিযান পরিচালনা করিয়া অত্র মামলার ঘটনার সাথে জড়িত চোর অনিক (২২) এবং জীবন (২২) কে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হইতে অত্র মামলায় চোরাই যাওয়া ০১ টি মোবাইলসহ আরো ০১ টি শাওমি মোবাইল ও ২ টি তোশিবা ল্যাপটপ উদ্ধার করে।