সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

[১] অবৈধভাবে অবস্থানের কারণে আটক ৮০০ বাংলাদেশীকে ফেরাতে জার্মানির চাপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৩ সময় দেখুন
[১] অবৈধভাবে অবস্থানের কারণে আটক ৮০০ বাংলাদেশীকে ফেরাতে জার্মানির চাপ


[১] অবৈধভাবে অবস্থানের কারণে আটক ৮০০ বাংলাদেশীকে ফেরাতে জার্মানির চাপ

মাজহারুল ইসলাম : [২] আটককৃতদের ফেরত আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্তও দিয়েছে বাংলাদেশ। তবে ফেরত আনার আগে প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক কিনা সে তথ্য যাচাই করতে চায় বাংলাদেশ। কারণ বাংলাদেশ মনে করছে আটক ৮০০ জনের সবাই বাংলাদেশী নয়। এর মধ্যে রোহিঙ্গা ও অন্য দেশের নাগরিকও থাকতে পারে। এ অবস্থায় আটককৃতদের দেশে ফেরত আনার বিষয়ে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। বণিক বার্তা

[৩] আটক অবৈধ বাংলাদেশীদের ফিরিয়ে আনতে গত বছর থেকেই একাধিকবার অনুরোধ করা হয়েছে। স¤প্রতি এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ অনুবিভাগের সঙ্গে বৈঠকও করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঢাকার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স। বৈঠকে জার্মানিতে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনতে চাপ দেয়া হয়।

[৪] পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিভিন্ন সময়ে ইইউতে যাদের বাংলাদেশী হিসেবে চিহ্নিত করা হয়, তাদের মধ্যে বেশির ভাগই বাংলাদেশী নয়। তাদের মধ্যে অনেকেই রোহিঙ্গা। আবার অন্য দেশের নাগরিকদেরও বাংলাদেশী বলে দাবি করা হয়। তাই পূর্ণাঙ্গ যাচাই-বাছাই না করে কাউকে ফিরিয়ে আনা সম্ভব নয়।

[৫] পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে নিজেদের নাগরিক নিশ্চিত হওয়ার পর অনেক বাংলাদেশীকে ফিরিয়ে আনা হয়েছে। ইইউ ও বাংলাদেশের মধ্যে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) রয়েছে, তার আওতায় যাচাই-বাছাই করে সেসব বাংলাদেশীকে ফেরত আনা হয়েছিল। এটি একটি চলমান প্রক্রিয়া। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। আটককৃত ব্যক্তিদের যে তালিকা পাওয়া গেছে, সেখান থেকে শতাধিক ব্যক্তির তথ্য যাচাই-বাছাই করে দেখা গেছে, বেশির ভাগই বাংলাদেশী নয়। তবে যেসব বাংলাদেশী শনাক্ত হয়েছে, তাদের ফিরিয়ে আনা হবে।

[৬] মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, এর আগেও অবৈধভাবে গিয়ে আটকা পড়া ৫০০ জনকে বাংলাদেশে ফিরিয়ে আনার কথা জানিয়েছিল জার্মানি। বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে যাচাই-বাছাই করে তাদের মধ্য থেকে বাংলাদেশীদের ফিরিয়ে আনা হয়েছে।

[৭] জানা গেছে, ২০২০ সালের অক্টোবরে বাংলাদেশের কাছে প্রায় এক হাজার অবৈধ বাংলাদেশীর তালিকা পাঠায় ইইউ। যার বড় একটি অংশই আটক রয়েছে জার্মানিতে। এসব বাংলাদেশীকে ফিরিয়ে না আনার পরিপ্রেক্ষিতে স¤প্রতি বাংলাদেশীদের ওপর ভিসা দেয়াতে সাময়িক বন্ধের প্রস্তাব করেছে ইইউ কমিশন। অবৈধ বাংলাদেশী নাগরিকদের ফেরত আনা নিয়ে অসহযোগিতার কারণে ইউরোপীয় কাউন্সিলে এ প্রস্তাব করা হয়।

[৮] এ অবস্থায় ইইউতে থাকা অবৈধ বাংলাদেশীদের ফেরাতে সেখানে থাকা বাংলাদেশের সব দূতাবাসের সঙ্গে বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে উঠে এসেছে, ইইউর দেয়া তালিকার মধ্যে ৯৫০-এর মতো মানুষকে যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ বা ৫৫০ মানুষকে বাংলাদেশী হিসেবে প্রমাণ পাওয়া গিয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, পর্যায়ক্রমে ইইউতে অবৈধভাবে থাকা সব বাংলাদেশীকে ফেরত আনা হবে।

[৯] ইইউ কমিশনের ওয়েবসাইটের তথ্য বলছে, স্বল্প সময়ের জন্য যেসব বাংলাদেশী ইউরোপে সফর করতে চান, শুধু তাদের ভিসা সাময়িকভাবে স্থগিত করার জন্য এ প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি ইরাক ও জাম্বিয়ার নাগরিকদের জন্যও করা হয়েছে। অবৈধ নাগরিকদের ফেরত আনার ক্ষেত্রে দেশগুলো থেকে যথাযথ সহযোগিতা না পাওয়ার কারণে এ প্রস্তাব করা হয়েছে।

[১০] প্রসঙ্গত, ২০১৬ সালে ইইউ কাউন্সিল সিদ্ধান্ত নেয়, যেসব দেশ তাদের অবৈধ অভিবাসীদের ফেরত নেবে না, তাদের ভিসা দেয়া বন্ধ করে দেয়া হবে। সেই অনুযায়ী ২০১৬ সালেই ইইউর সঙ্গে এসওপি সই করে বাংলাদেশ। এতে নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিজ নাগরিককে নিয়ে আসার প্রতিশ্রæতি দিয়েছে বাংলাদেশ।

[১১] ইইউর পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ইইউতে ৯৩ হাজার বাংলাদেশী অবৈধ অবস্থায় ছিল। এ সংখ্যা এখন লক্ষাধিক। গত দুই বছরে প্রায় ২৩ হাজার ৭০০ বাংলাদেশী ইউরোপে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর