আখিরুজ্জামান সোহান: [২] শনিবার ( ২৮ আগস্ট) সন্ধ্যায় ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক শামেরান আবেদ এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে কাবুলে থাকা বাকি তিন বাংলাদেশি কর্মী নিরাপদে আছেন। তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ইত্তেফাক, সারাবাংলা অনলাইন
[৩] ব্র্যাক সূত্রে জানা গেছে, কাবুল থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বিঘ্নিত হওয়ায়, পূর্ব নির্ধারিত ফ্লাইটের সময়সূচিতে ব্যাঘাত ঘটে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য ব্র্যাক সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে। গত ১৯ বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটির উন্নয়ন, করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সহায়তা, মানবিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সেবা দিয়ে আসছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।
[৪] দেশটির দশটি প্রভিন্সে প্রায় তিন হাজার ব্র্যাক কর্মী নিয়োজিত, যাদের মধ্যে ১২ জন বাংলাদেশি কর্মরত ছিলেন। তাদের ছয়জন দেশটি থেকে আগেই ফিরে আসেন।
[৫] বাকি ৬ জনের মধ্যে বিশেষ ব্যবস্থায় আজ শনিবার (২৮ আগস্ট) আরো ৩ জন ব্র্যাককর্মী বাংলাদেশে ফিরে আসেন। তারা গত ২২ আগস্ট কাবুল ত্যাগ করেন এবং সেখান থেকে কাজাকিস্তানে গিয়ে অবস্থান করছিলেন। আজ কাজাকিস্তান থেকে ভোর ৫টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দেশে পৌঁছান।
[৬] এছাড়াও ব্র্যাকের অপর ৩ বাংলাদেশি কর্মী এখনো কাবুলে অবস্থান করছেন। তারা নিরাপদে আছেন। কাবুল থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বিঘ্নিত হওয়ায়, পূর্ব নির্ধারিত ফ্লাইটের সময়সূচিতে ব্যাঘাত ঘটে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য ব্র্যাক সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে।
[৭] প্রসঙ্গত, প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটির উন্নয়ন, করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত সহায়তা, মানবিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সেবা দিয়ে আসছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।