বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা বিতরণ সিএমপি চকবাজার থানা ও একাধিক চৌকশ টিমের অভিযানে চাঁদা দাবির পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার প্রসংগে কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস! ‘বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত শিক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে’ দুস্থ ও অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ইরান পুনরায় আলোচনা শুরু না করলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের Lamine Yamal scripts European football history after France win with record no one has ever matched | Football News ‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’ Aamir Khan Faces Fatwa For Marrying Gauri Spratt, Alia Bhatt Joins Tumbbad 2 | Bollywood News Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee

[১] কানাডার নির্বাচনে বাংলাদেশি কানাডীয়ান প্রার্থীদের বিজয়ী করার আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৭ সময় দেখুন
[১] কানাডার নির্বাচনে বাংলাদেশি কানাডীয়ান প্রার্থীদের বিজয়ী করার আহ্বান


[১] কানাডার নির্বাচনে বাংলাদেশি কানাডীয়ান প্রার্থীদের বিজয়ী করার আহ্বান

সালেহ্ বিপ্লব: [২] কানাডার ফেডারেল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের অংশগ্রহণকে বিজয়ে রুপান্তরিত করতে কমিউনিটির প্রতি আহ্বান জানিয়েছেন্ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। তারা বলেন, কানাডার মূলধারায় বাংলাদেশিদের গুরুত্ব বাড়াতে রাজনীতি এবং নির্বাচনে বাংলাদেশিদের অংশগ্রহন বাড়াতে হবে।আগামী ২০ সেপ্টেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি তাঁরা আহ্বান জানান।

[৩] কানাডার বাংলা পত্রিকা ’নতুনদেশ’ প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘শওগাত আলী সাগর লাইভে’র আলোচনায় অংশ নিয়ে তারা এই আহ্বান জানান। স্থানীয় সময় রোববার রাতে এই আলোচনা অনুষ্ঠিত হয়। ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্ধি বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা এই প্রথম এক সাথে কোনো প্লাটফরমে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

[৪] আলোচনায় অংশ নেন কনজারভেটিভ পার্টির প্রার্থী যথাক্রমে সৈয়দ মহসীন এবং মোহসীন ভূইয়া, এনডিপির প্রার্থী যথাক্রমে ক্যালগেরি- নোজ হিল আসনের খালিছ আহমেদ, স্বারবোরো সেন্টারের ফাইজ কামাল এবং ক্যালগেরি কনফেডারেশন এলাকার গুলশান আকতার। এনডিপির অপর প্রার্থী নায়াগ্রা ওয়েস্টের নামির রহমান এবং অশোয়ার লিবারেল পার্টির প্রার্থী আফরোজা হোসাইন এই আলোচনায় অনুপস্থিত ছিলেন।

[৫] আগামী ২০ সেপ্টেম্বরের নির্বাচনে প্রধান তিনটি রাজনৈতিক দল থেকে সাতজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী এ বছর মনোনয়ন পেয়েছেন। ‘শওগাত আলী সাগর লাইভের আলোচনায় পাঁচজন প্রর্থী অংশ নেন।

[৬] এনডিপি প্রার্থী খালিছ আহমেদ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের সহযোগিতার জন্য কমিউনিটির প্রতি আহ্বান জানিয়ে বলেন, মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অবস্থান সুসংহত করা দরকার। কানাডায় বসবাসরত বাংলাদেশিদের জন্যই কেবল নয় বাংলাদেশের স্বার্থেই এটি দরকার। তিনি আসন্ন নির্বাচনে সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ বছর সাতজন প্রার্থী মনোনয়ন পেয়েছেন, আগামীতে আরো বাংলাদেশির এগিয়ে আসা দরকার। কানাডীয়ান সকল নির্বাচনেই বাংলাদেশি কানাডীয়ানদের অংশ গ্রহন জরুরী।

[৭] কনজারভেটিভ পার্টির প্রার্থী সৈয়দ মহসীন বলেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচী সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ করা দরকার। তিনি কানাডীয়ান রাজনীতিতে অধিকতর মনোযোগী হ্ওয়ার জন্য বাংলাদেশি কানাডীয়ানদের আহ্বান জানান।

[৮] এনডিপি প্রার্থী ফাইজ কামাল বলেন, নির্বাচনে প্রার্থীতার জন্য দরকার প্রস্তুতি এবং নিজেকে যোগ্য করে তোলা। ভলান্টিয়ার হিসেবে অভিজ্ঞতা অজৃজন ছাড়াও রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহণের মাধ্যমে অভিজ্ঞতা বাড়ানো যায়। স্কারবোরো সেন্টারে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান।

[৯] কনজারভেটিভ প্রার্থী মোহসীন ভূইয়া বলেন,দীর্ঘদিনের কানাডাবাসের জীবনে তিনি এবং তার পরিবার স্কারবোরোয় বসবাস করেছেন এবং স্কারবোরোর বিভিন্ন ইস্রূতে সক্রিয় ছিলেন। তিনি সবার সমথৃথন প্রত্যাশা করেন।

[৯] এনডিপি প্রার্থী গুলশান আকতার বলেন, কানাডার জাতীয় সংসদে বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিনিধি নির্বাচিত করার জন্য বাংলাদেশি কানাডীয়ানদের ঐক্যবদ্ধ হওয়া দরকার।

[১০] ’নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বলেন, কানাডার জাতীয় রাজনীতি এবং নির্বাচনে বাংলাদেশি কানাডীয়ানদের অবস্থান সুদৃঢ় করতে ভোটারদের এগিয়ে আসার পাশাপাশি ভোটের লড়াইয়ে যোগ্য ব্যক্তিদের প্রার্থীতা নিশ্চিত করতে হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom