সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

[১] সৌদিআরবে জাল পিসিআর সার্টিফিকেট বিক্রির অভিযোগে নারীসহ চার বাংলাদেশি গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩২৪ সময় দেখুন
[১] সৌদিআরবে জাল পিসিআর সার্টিফিকেট বিক্রির অভিযোগে নারীসহ চার বাংলাদেশি গ্রেফতার


[১] সৌদিআরবে জাল পিসিআর সার্টিফিকেট বিক্রির অভিযোগে নারীসহ চার বাংলাদেশি গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব থেকে: [২] সৌদিআরবের রাজধানী রিয়াদে করোনাভাইরাসের জন্য পিসিআর সার্টিফিকেট জাল করে বিক্রির অভিযোগে এক নারীসহ চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-ক্রাইদিস জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কর্তৃপক্ষ অপরাধীদের গ্রেপ্তার করে, তখন তারা রিয়াদ পাড়ার একটি আবাসিক ইউনিটে অবৈধ বাণিজ্যে লিপ্ত ছিল।

[৪] বিক্রির জন্য প্রস্তুত জাল পিসিআর সার্টিফিকেট এবং জালিয়াতি প্রক্রিয়ায় ব্যবহৃত সরঞ্জামগুলি তাদের দখল থেকে জব্দ করা হয়েছে।

[৫] তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদেরকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত এক নারীসহ চার বাংলাদেশি নাগরিকের পরিচয় প্রকাশ করা হয়নি ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর